ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

collectrd

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী পলক!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থীতা প্রত্যাহারের নিদের্শ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। লুৎফুল হাবিব রুবেল প্রতিমন্ত্রী পলকের শ্যালক ও সিংড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে অপহরন করে মারধরের অভিযোগ ওঠায় লুৎফুল হাবীবকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এবিষয়ে নাটোর সদর থানায় একটি মামলাও হয়েছে।

রুবেলকে প্রার্থীতা প্রত্যাহারে প্রতিমন্ত্রী পলকের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। প্রতিমন্ত্রী পলক শুক্রবার (১৯ এপ্রিল) রাজশাহী থেকে লুৎফুল হাবিব রুবেলকে টেলিফোন করে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দেন। তিনি বলেন, এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান ও আমি সহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম।

জান্নাতুল ফেরদৌস আরো জানান, শুক্রবার রাতের মধ্যে প্রতিমন্ত্রী পলকের নির্দেশসহ একটি কারন দশানোর নোটিশ লুৎফুল হাবিব রুবেলকে পাঠানো হবে। এছাড়া আগামীকাল শনিবার উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার পর রুবেলকে প্রতিমন্ত্রী পলকের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ সংক্রান্ত লিখিতভাবে নোটিশ রুবেলকে দেয়া হবে। রুবেল দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন হলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। প্রতিমন্ত্রী পলক নির্দেশ দিয়েছেন, যে তার আত্মীয় পরিচয় দিয়ে কাজে লাগাবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ মোতাবেক কোন মন্ত্রী এমপির আত্মীয় সজন কেউ নির্বাচনে অংশ নিতে না পারার গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী পলক এই নির্দেশ দিয়েছেন লুৎফুল হাবিব রুবেলকে।

এদিকে আজ শুক্রবার সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজশাহীতে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি অসুস্থ দেলোয়ার হোসেন এবং হাসপাতালে উপস্থিত দেলোয়ারের সজনদের সাথে কথা বলেন। এছাড়া তিনি দায়িত্বরত চিকিৎসকের কাছে তার শরীরের খোঁজখবর নেন। এসময় প্রতিমন্ত্রী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন- ঘটনার জন্য তিনি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। যারা তার নাম ভাঙ্গিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করবে তাদের কপালে দুঃখ আছে। কে আমার ভাই, কে আমার শ্বশুর কিংবা শ্যালক এটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এ ঘটনায় যারা জড়িত, তাদের সুষ্ঠু বিচার হবে। কেউ ছাড়া পাবে না বলে জানান প্রতিমন্ত্রী পলক।

তিনি হাসপাতালে চিকিৎসাধীর্ন দোলোয়ার হোসেন পাশার চিকিৎসার খোজ খবর নেন। পরে তিনি আকাশপথে ঢাকায় ফিরে যান। এর আগে প্রতিমন্ত্রী হাসপাতালের নিচতলার করিডরে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
বিষয়টি জানতে লুৎফুল হাবিব রুবলের সাথে তার মোবাইল ফোনে রিং দিলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিকেল ৪টার দিকে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে কয়েকজন যুবক প্রার্থী দেলোয়ার হোসেনকে মারপিট করতে করতে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর মুমুর্ষ অবস্থায় সিংড়ার সাঁঐল গ্রামে দেলোয়রকে তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে আসে। দেলোয়ার হোসেন বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় একটি মামলা করেছেন দেলোয়ারে মেজ ভাই মজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী পলক!

আপডেট সময় : ১২:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪