শাহজাদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ!
- আপডেট সময় : ০৪:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

শাহজাদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ!
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২ টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ট্যাব বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ট্যাব বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ।



















