শাহজাদপুরে জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক মে দিবস পালন!
- আপডেট সময় : ০৮:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

শাহজাদপুরে জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক মে দিবস পালন!
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক মে দিবস পালন! আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐ দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দেশে দেশে শ্রমিকেরা আজও বঞ্চিত, নিগৃহীত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শেখ আব্দুল হামিদ লাভলু। সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ূন কবির টিপু, আব্দুল আউয়াল, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডঃ শাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান পিযুষ, সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ আকন্দ রঞ্জু, উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।



















