লেবেল ক্রসিং এ আটকা পরে ট্রলি, গামছা উড়িয়ে থামানো হলো ট্রেন!
- আপডেট সময় : ০৬:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

লেবেল ক্রসিং এ আটকা পরে ট্রলি, গামছা উড়িয়ে থামানো হলো ট্রেন!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
লেবেল ক্রসিং এ আটকা পরে ট্রলি, গামছা উড়িয়ে থামানো হলো ট্রেন! লেবেল ক্রসিং পার হতে গিয়ে আটকে পড়ে ধান বোঝায় একটি ট্রলি। সে সময় উত্তর দিক থেকে আসতে থাকে একটি আন্তঃনগর ট্রেন। আর সেটি দেখে সাইদুল ইসলাম নামে এক পথচারী নিজের গলার গামছা উচিয়ে এবং স্থানীয়দের সাথে করে হৈ চৈ শুরু করেন। এ সময় ট্রেনের চালক বুঝতে পেরে সাথে সাথেই ট্রেনটি থামিয়ে দেন। এতে করে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রলি ও ট্রেনের শত শত যাত্রী।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নাটোরের নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনের উত্তরে ২৫৩ নং পিলারের কাছে লেবেল ক্রসিং গেটে এই ঘটনা ঘটে।
সাইদুল ইসলাম বলেন, তিনি ওই পথ দিয়ে হেঁটে আসার সময় দেখতে পান, লাইনের উপরে ধান বোঝায় একটি ট্রলি আটকে আছে। এ সময় দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষার জন্য নিজের গলার গামছা উড়িয়ে এবং স্থানীয়রা মিলে ট্রেন থামাতে হৈ চৈ শুরু করলে চালক দেখতে পেয়ে ট্রেন থামান।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হামিদ বলেন, পঞ্চগড় থেকে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনটি আসার সময় একটি ট্রলি স্টেশনের উত্তর দিকের রেলগেটে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু সচেতনতার কারনে ঘটেনি। ট্রেন চালকের সচেতনতার চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামান। ওই রেলগেটে দ্রুত গেটম্যান প্রদানের দাবিও করেন তিনি।



















