ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

লালপুরে মাদকবিরোধী অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২৫৯ বার পড়া হয়েছে

Collected Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদকবিরোধী অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুলপুর তদন্তকেন্দ্রের অভিযানে নগদ টাকা উদ্ধার; মামলা প্রক্রিয়াধীন

নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার ২৩০ টাকাসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ রুস্তম আলী ও এএসআই (নিরস্ত্র) মোঃ মকিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ লালপুর উপজেলার ৩নং চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মিল্কিপাড়া গ্রামের মোঃ হাফিজুল (৪৮)-এর বসতবাড়ির একটি টিনসেট ঘর থেকে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৭০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া ধনঞ্জয়পাড়া গ্রামের মোঃ আহসান শামীম (৩৮)-এর কাছ থেকে ১৪৪ পিস এবং বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ রেন্টু মোল্লা (৩০)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৩২৪ পিস বলে নিশ্চিত করেছে পুলিশ। জব্দকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদকবিরোধী অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬