ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

লালপুরে পাশের জমির ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে

লালপুরে ইঁদুর মারা বৈদুতিক ফাঁদে কৃষকের মৃত্যু; প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পাশের জমির ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু!

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে পাশের জমির ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু! নাটোরের লালপুরে পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈদুতিক ফাঁদে জড়িয়ে দীপক কুমার সরকার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার টিটিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দীপক কুমার ওই গ্রামের মৃত নরেন সরকারের ছেলে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় পিতা-পুত্রের নামে একটি মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, শনিবার বিকেলে দীপক সরকার তার ধানের জমির পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করতে যান। জমিতে যাওয়ার সময় তার পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেনের জমিতে গুনার তার দিয়ে তৈরি পাতা ইঁদুর মারার বৈদুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং সেখানেই পড়ে থাকেন। পুলিশ ও এলাকাবাসীর ধারনা ফাঁদের তারগুলি পাতা দিয়ে ঢেকে রাখার কারনে দীপক তা দেখতে না পাওয়া ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

এদিকে জমিতে বিষ প্রয়োগ করার জন্য জমিতে গিয়ে দীপককে রাতেও বাড়িতে ফিরতে না দেখে পরিবারের সদস্য তার খোঁজ করতে শুরু করেন। পরে রাতে জমিতে গিয়ে পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈতিক তারে জড়িয়ে থাকা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দীপকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাশের জমির মালিক আহাদ আলী ও তার ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে শনিবার রাতেই একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পাশের জমির ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু!

আপডেট সময় : ০৭:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২