ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা নেওয়া প্রতারক গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা নেওয়া প্রতারক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের গার্মেন্টস চেয়ারম্যানকে প্রতারণা, রাজশাহী থেকে গ্রেপ্তার

র‍্যাবের সদস্য পরিচয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণের সহযোগিতার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম মারুফ হোসেন (২৯)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বোগদামারী কৃষ্ণবাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

রোববার (৪ জানুয়ারি) সকালে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি ও নারায়ণগঞ্জের র‍্যাব-১১ সদর কোম্পানির একটি যৌথ দল শনিবার বিকেল পৌনে ৬টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৪ ডিসেম্বর সকালে মারুফ হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে ফোন করে নিজেকে র‍্যাবের সদস্য পরিচয় দেন। তিনি জানান, র‍্যাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে এবং এ জন্য তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। পরে তিনি নুরুজ্জামান খানের কাছে অর্থ সহায়তা চান।

সরল বিশ্বাসে নুরুজ্জামান খান ওই ব্যক্তির দেওয়া একটি ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর থেকেই মারুফের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুরুজ্জামানের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‍্যাব আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা নেওয়া প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬