ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট

রোল মডেলের দেশে এতো দারিদ্রতা কেন? প্রশ্ন ফখরুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোল মডেলের দেশে এতো দারিদ্রতা কেন? প্রশ্ন ফখরুলের

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রোল মডেলের দেশে এতো দারিদ্রতা কেন? প্রশ্ন ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কথায় কথায় বাংলাদেশকে রোল মডেলের দেশ বলছে, মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিচ্ছে। তাহলে এই রোল মডেলের দেশে এতো দারিদ্রতা কেন? কোন হিসেবে আমরা মধ্যম আয়ের দেশে বসবাস করছি?

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বলার বিষয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের গ্রামীণ রাস্তা ঘাট এখনও চলাচলের অনুপযোগী। সাধারণ মানুষের আয় করার ক্ষমতা নিচে নেমে গেছে। এখনও দেশে ক্ষুধার্ত মানুষের ভিড় বাড়ছে। এই আলামতকে আওয়ামী লীগ কিভাবে রোল মডেলর মধ্যম আয়ের দেশ বলছে।‘

পাইপাই করে প্রতিটা বিষয়ের হিসাব নেওয়া হবে উল্লেখ তরে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার মামলা করা হয়েছে। সারা দেশে রয়েছে অগণিত মামলা। বিভিন্ন রকম হয়রানি করে যখন তখন বিএনপির নেতা কর্মীদের বাড়ি ছাড়া করছে এই সরকার। আমরা সহ্য করছি, আরও করবো। তবে পাইপাই করে প্রতিটি জিনিসের হিসাব নেওয়া হবে।

এর আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এমপি, জাহিদুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতা কর্মীরা সম্মেলনে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোল মডেলের দেশে এতো দারিদ্রতা কেন? প্রশ্ন ফখরুলের

আপডেট সময় : ০৪:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২