ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঘিরে ধ/র্ষ/ণ ও হ/ত্যা/র সন্দেহ, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) উপজেলার বড়ালু ও কর্ণগোপ নোয়াগাও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে রিকশাচালক নুর মোহাম্মদের পরিচয় শনাক্ত করা গেলেও অপর নারীর পরিচয় এখনো জানা যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপসংলগ্ন ডোবায় নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে বিকেলে কর্ণগোপ নোয়াগাও এলাকায় হযরত শাহ সুন্দর স্টিল মিলের পশ্চিম পাশে একটি কাঠ বাগানের ঝোপের ভেতর বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (প্রায় ৫০) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে।

দুই মরদেহই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬