ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

রিক্রুট ব্যাচ ২০২১ এর শপথ গ্রহন এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ৬০০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স এর রিক্রুট ব্যাচ ২০২১ এর শপথ গ্রহন এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং, কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কনষ্ট্রাকশন কনসালটেন্ট এর চীফ কনসালটেন্ট মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন ৪০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপনকারী রিক্রুটদের মধ্যে বিভিন্ন পর্যায়ে কৃতি সাতজন শ্রেষ্ঠ রিক্রুটকে ক্রেস্ট প্রদান করেন।
এসময় শপথ গ্রহনকারী রিক্রুটদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,
সৈনিক জীবনে প্রশিক্ষণ এখানেই শেষ নয়। সৈনিক জীবনের জন্য শুরু হওয়া প্রশিক্ষণ অব্যাহত থাকবে। কঠোর প্রশিক্ষণ, শৃংখলা, নিয়মানুবর্তিতা, কর্তব্য পরায়নতা, দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জল করা এবং দেশ গঠনের গুরু দায়িত্ব পালনের জন্য রিক্রুটদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং এর কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামান এবং ট্রেনিং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদুর রহমান খান।
রিক্রুটদের শপথ বাক্য পাঠ করান মেজর রিজওয়ান শাহরিয়ার।
শপথ গ্রহন এবং সমাপনী অনুষ্ঠানে মোট এক হাজার ১৮ জন রিক্রুট সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার্স, এএমসি, এডিসি, এসিসি, সিএমপি এবং আরভিএন্ডএফসি কোরে সৈনিক হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিক্রুট ব্যাচ ২০২১ এর শপথ গ্রহন এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১