ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ১৪৬!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু- প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ১৪৬!

নিজস্ব প্রতিবেদক:
রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ১৪৬! রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন রামেক হাসপাতালে। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৪৬ জন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহত মো. মকবুল (৭৫) রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে (ডেঙ্গু ওয়ার্ড) ভর্তি ছিলেন। গত ১১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর দিনগত রাত ১২টা ১মিনিটে তার মৃত্যু হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট আটজনের মৃত্যু হলো। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ৪৩৩ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮২৯ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৭৯ জন। বর্তমানে আরও ১৪৬ জন রোগী ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ১৪৬!

আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩