রানীশংকৈল প্রেসক্লাবে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর!
- আপডেট সময় : ০৩:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

রানীশংকৈল প্রেসক্লাবে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈল প্রেসক্লাবে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে ১৮ এপ্রিল মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি ফারুক আহম্মেদ সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল শেষে বর্তমান সভাপতি ফারুক আহম্মেদ ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশের ১৮ মাসের দায়িত্বকাল আগামী ২০ এপ্রিল শেষ হওয়ার ২ দিন আগেই নতুন সভাপতি মোবারক আলী ও সাধারণ সম্পাদক বিপ্লবের হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার বুঝিয়ে দেন। তবে কার্যকরী কমিটিতে থাকা বাকি সদস্যগন মেয়াদকাল পুনঃ তিন বছর অতিবাহিত করবেন।
এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।আরো উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, নবনির্বাচিত সভাপতি মোবারক আলী সাধারণ সম্পাদক বিপ্লব, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, সহ-সভাপতি আনোয়ার হোসেন জীবন, সহ মাসুদ রানা পলক, এ, কে, আজাদ, খুরশিদ আলম শাওন, জিয়াউর রহমান, বিজয় রায়, সহ ৪ জন নতুন সদস্য মো: নাজমুল হোসেন, আবদুল্লাহ আল নোমান, ইসমাম হোসেন ও সবুজ ইসলাম। দায়িত্ব কাল শেষ হওয়ার দুই দিন আগেই নতুন সভাপতি ও সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করায় শুভেচ্ছা জানিয়েছেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক।



















