রানীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই!
- আপডেট সময় : ০২:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে

রানীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই!
বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রানীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই! ঠাকুরগাঁও রানীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার গোগর এলাকায় এই দুর্নিঘটনা ঘটে। নিহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া এলাকার জগেন রায়ের ছেলে জয় রায় (১৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুল রায়ের ছেলে তিলক চন্দ্র(১৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার গোগর নামক স্থানে রানীশংকৈল ও পীরগঞ্জ থেকে দুইটি দুরন্তগতিতে আসা মোটরসাইকেল ট্রাককে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই দুইজন মৃত্যু হয় এবং দুইজন কে গুরতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আরো গুরুতর অসুস্থ হয়ে হাসপালে ভর্তি আছেন নেত্রকোনা জেলার তালামদন উপজেলার নরুল ইসলামের ছেলে মামুন (২২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অনিত রায়ের ছেলে আশাফুল (১৯)।
থানা অফিসার ইনর্চাজ জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পীরগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে তাদের পরিবার এলেই ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










