সংবাদ শিরোনাম ::
রানীশংকৈলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লাইব্রেরী উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ২২৯ বার পড়া হয়েছে

রানীশংকৈলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লাইব্রেরী উদ্বোধন!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লাইব্রেরী উদ্বোধন! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন প্রকার বই সংগ্রহ করে লাইব্রেরী উদ্বোধন করেছেন উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক।এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন সহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদমাধ্যমের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।



















