রানীশংকৈলে জাতীয় ভোটার দিবস ও ৭ই মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

রানীশংকৈলে জাতীয় ভোটার দিবস ও ৭ই মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
রানীশংকৈলে জাতীয় ভোটার দিবস ও ৭ই মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালন হয়েছে। এবারের জাতীয় ভোটার দিবসের মুলপ্রতিপাদ্য হলো “ভোটার হবো নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায় রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, নির্বাচন কর্মকর্তা নুর-ই-আলম, লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।অপরপক্ষে একই মঞ্চে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রস্তুতি সভার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।




















