রাণীশংকৈলে স্বামীর নির্যাতনে থানায় স্ত্রীর অভিযোগ!
- আপডেট সময় : ০১:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে স্বামীর নির্যাতনে থানায় স্ত্রীর অভিযোগ!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈলে স্বামীর নির্যাতনে থানায় স্ত্রীর অভিযোগ! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৭নং রাতোর ভেদাইল গ্রামের মানিক চন্দ্র রায়ের মেয়ে শিউলির সাথে ৫নং বাচোর গ্রামের বিমল রায়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর পরেই শিউলীর সাথে যৌতুকের জন্য প্রতিনিয়ত নির্যাতন করেন স্বামী ও তার পরিবার এর জন্য কয়েকবার চেয়ারম্যান সহ সালিস মিমাংসা হয়।
শিউলী বলে, সালিশ মিমাংসার পরেও আমার সাথে সে প্রতিনিয়ত যৌতুকের জন্য মারপিট করে। গত ৬ নভেম্বর সকাল ১১ টায় আমার স্বামী শাশুড়ি বাড়ির লোকজন সহ আমাকে মেরে ফেলার জন্য গোলায় দড়ি পেচিয়ে টানতে থাকে স্বামী ও শাশুড়ী দুজনেই জানে মেরে ফেলার জন্য এলোপাথারি ভাবে লাঠি দিয়ে মারতে থাকে। এক পযায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এঅবস্থা দেখে প্রতিবেশী লোকজন আমার বাবাকে খবর দেয়। পরে বাবা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এব্যারে শিউলীর বাবা বাদী হয়ে ৮নভেম্বর রাণীশংকৈল থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলার তদন্তকারি অফিসার এসআই ফোনি বলেন, মারপিট হয়েছে। মামলা হয়েছে কি না এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার রেকর্ড করবেন ওসি। তবে সেটা প্রক্রিয়াধীন রয়েছে।


















