ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ/ত্ম/হ/ত্যা

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ/ত্ম/হ/ত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৬ মে) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এই ঘটনা ঘটে। মৃত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্ন রায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, স্বপ্ন রায় স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ/ত্ম/হ/ত্যা

আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬