রাণীশংকৈলে দৈনিক ডেল্টা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১৬৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে দৈনিক ডেল্টা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধঃ
রাণীশংকৈলে দৈনিক ডেল্টা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল প্রেসক্লাব কক্ষে উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন এর উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার
আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, সিনিয়র সাংবাবিদ নরুল হল, মোবারক আলীসহ,আনিসুর রাহমান বাকী, আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন জীবন, প্রচার সম্পাদক বিজয় রায়, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান,সাবেক সম্পাদক বিপ্লব, একে আজাদ, জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল আলম।
এ সময় বক্তারা দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার সর্বাধিক মঙ্গল কামনা করেন।



















