ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

রাণীশংকৈলে ছাগল চুরির অপরাধে যুবলীগ নেতাকে গণধোলাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে যুবলীগ নেতাকে গণধোলাই

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ছাগল চুরির অপরাধে যুবলীগ নেতাকে গণধোলাই!

ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাণীশংকৈলে ছাগল চুরির অপরাধে যুবলীগ নেতাকে গণধোলাই! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় এক যুবলীগ নেতাসহ দুজনকে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল ও মোটরসাইকেল জব্দ করেছে উপস্থিত জনতা। রোববার (২ অক্টোবর) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে। তবে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

উপজেলার মহেশপুর গ্রামের চুরি যাওয়া ছাগলের মালিক লোকমান বলেন, ‘ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশের আম বাগানের রাস্তায় ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি মোটরসাইকেল থেকে একজন লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে নেকমরদ বাজারে দুজনকে ধরে ফেলে।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
অভিযুক্ত ব্যক্তির নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে জেলার পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অপর জনের নাম মিরাজুল ইসলাম। তারও বাড়ি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে।

ছাগল মালিকের মেয়ে সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাসি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় তাদের ধরে ফেলেন। পরে জনতা তাদের গণপিটুনি দেয়।গণপিটুনি শেষে
দু’জনের কান ধরে উঠবস করানো হয়
এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ছাগল চুরির অপরাধে যুবলীগ নেতাকে গণধোলাই!

আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২