ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

রাজশাহী থেকে নেসকোর হেড অফিস বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী থেকে নেসকোর হেড অফিস বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

প্রতিমন্ত্রীর ডিও লেটার ঘিরে রাজশাহীতে তোলপাড়, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

রাজশাহী থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে একটি আধাসরকারি (ডিও) চিঠি দিয়েছেন।

চিঠি পাওয়ার পর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজশাহীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য। তিনি তার জেলায় নেসকোর সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগ নিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যুৎমন্ত্রীকে পাঠানো ডিও লেটারে তিনি উল্লেখ করেন, নেসকোর অপারেশনাল এলাকা উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে দক্ষিণ-পশ্চিমের চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পূর্ব-দক্ষিণের পাবনা জেলা পর্যন্ত বিস্তৃত। কিন্তু সদর দপ্তর রাজশাহীতে হওয়ায় রংপুর বিভাগের অনেক অপারেশনাল কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে তিনি দাবি করেন।

collected

চিঠিতে আরও বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যবর্তী জেলা হিসেবে বগুড়ায় নেসকোর সদর দপ্তর স্থাপন করা হলে অপারেশনাল কার্যক্রমে গতি আসবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যয় সাশ্রয়, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নের স্বার্থে নেসকোর হেড অফিস বগুড়ায় স্থানান্তর একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হবে বলে মত দেন তিনি। এ বিষয়ে দ্রুত নীতিগত অনুমোদন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রীর সদয় ও জরুরি সিদ্ধান্ত কামনা করা হয়।

প্রতিমন্ত্রীর ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ) মোহাম্মদ সানাউল হককে। পাশাপাশি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সম্ভাব্যতা যাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ সানাউল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বিভাগীয় শহর রাজশাহী থেকে অনেক প্রতিষ্ঠান বগুড়ায় নেওয়ার প্রবণতা দেখা গেছে। আবারও যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক হবে এবং এতে সরকারেরই বদনাম হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগ দুর্নীতিতে ভরা। রাজশাহীতে কিছু মানুষ আছেন যারা নেসকোর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। বগুড়ায় চলে গেলে এসব বিষয়ে প্রতিবাদ করার মানুষ থাকবে না। তারা যা খুশি তাই করবে। আমরা চাই শিক্ষানগরী রাজশাহতেও নেসকোর প্রধান কার্যালয় থাকুক। অন্যথায় নেসকো রক্ষায় রাজশাহীবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান বলেন, লোকমুখে এমন কথা শুনেছি। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। কর্মকর্তাদের কাছেও জানতে চেয়েছি, তারাও কিছু জানাতে পারেননি। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই চলতে হবে।

বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম বলেন, একটি ডিও লেটারের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক মাসের মধ্যে বিষয়টি পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। এরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী থেকে নেসকোর হেড অফিস বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

আপডেট সময় : ০৩:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬