ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১

রাজশাহী-ঢাকা রুটে আবারও শ্রমিকদের ধর্মঘট

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-ঢাকা রুটে আবারও শ্রমিকদের ধর্মঘট

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস টানা চারদিন বন্ধ থাকার পর সোমবার দুপুরে মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেন। তবে মালিকদের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে একই রাতে আবারও বাস চলাচল বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিরোইল বাসস্ট্যান্ডে শ্রমিকরা বিক্ষোভ করেন। তাদের দাবি—ন্যায্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।

এর আগে দুপুরে মালিকরা দাবি করেছিলেন, আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং সুশৃঙ্খলভাবে বাস চলবে। এমনকি কাউকে না জানিয়ে হঠাৎ বাস বন্ধ করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়।

কিন্তু শ্রমিকদের একাংশ জানায়, একই রুটে চলাচলকারী ‘একতা বাস’ এর শ্রমিকদের মতো বেতন-ভাতা দেওয়ার দাবি মানা হয়নি। তাই তারা মালিকদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও ধর্মঘট শুরু করেন।

গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মালিকরা হঠাৎ বাস বন্ধ করে দেন। এতে টানা চারদিন দুর্ভোগে পড়েন যাত্রীরা। চলতি মাসেই তৃতীয়বারের মতো এ ধর্মঘট শুরু হলো।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ট্রিপপ্রতি ১,২৫০ থেকে বাড়িয়ে ১,৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। তা শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই বাস বন্ধ করা হয়। মালিকদের দাবি, শ্রমিকরা নতুন করে “অযৌক্তিক” দাবি তুলে ধরায় এ সংকট তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-ঢাকা রুটে আবারও শ্রমিকদের ধর্মঘট

আপডেট সময় : ০২:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫