ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

রাজশাহীর পবায় সাড়ে ৯ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, কৃষক আটক

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ২৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পবায় সাড়ে ৯ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, কৃষক আটক

পেয়ারা বাগানের আড়ালে দীর্ঘদিন পরিচর্যা, গাছের বাজারমূল্য দুই লাখ টাকার বেশি

রাজশাহীর পবা উপজেলায় একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছটির আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি আভিযানিক দল উপজেলার দূর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগানে অভিযান চালায়।

পুলিশ জানায়, আটক মাজেদ আলী দূর্গা পারিলা এলাকার বাসিন্দা। তিনি তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে পেয়ারা গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। নিয়মিত পরিচর্যার ফলে গাছটি বড় আকার ধারণ করে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।

স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং গাছটির পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে।

এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল এবং দীর্ঘদিন ধরে নিজের পেয়ারা বাগান দেখাশোনা করতেন। তবে সম্প্রতি এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তার মেলামেশার কারণে এ ধরনের অপরাধে জড়িয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। গাঁজা গাছের বিষয়টি আগে কেউ জানতেন না বলেও দাবি করেন স্থানীয়রা।

অভিযানে পবা থানার এসআই আশিকুল ইসলাম, এসআই এস এম আসিব নাসিব, এএসআই আল-আমিন ও এএসআই হারুনুর রশিদ অংশ নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, দূর্গা পারিলা এলাকা থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক ও পরিচর্যাকারী কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবায় সাড়ে ৯ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, কৃষক আটক

আপডেট সময় : ০২:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬