ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক!

রাজশাহীতে শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই সারা দেশের সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।

সোমবার (১৮ মে) সকাল থেকে হঠাৎ করেই দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্বাচন ছাড়া কেন্দ্র থেকে নতুন কমিটি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের একটি বড় অংশ এ কর্মসূচির ডাক দেয়।

পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন ২১ সদস্যের কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি-কে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন-কে সাধারণ সম্পাদক করা হয়। তবে শ্রমিকদের একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে সকাল থেকেই আন্দোলনে নামে এবং টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি।

আন্দোলনকারীরা দাবি করেন, ঘোষিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যেতে এসে অনেকে বিপাকে পড়েন।

ময়মনসিংহগামী যাত্রী রফিক নামের এক শিক্ষার্থী বলেন, সকালে কাউন্টারে এসে শুনি বাস চলবে না। জরুরি কাজে সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।

ঢাকায় হাইকোর্টে যাওয়ার উদ্দেশ্যে আসা ফাতেমা বেগম বলেন, হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছি। সাধারণ মানুষকে জিম্মি করে এ ধরনের কর্মসূচি বন্ধ হওয়া উচিত।

কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আগেভাগে ছুটি নিয়েছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি অভিযোগ করেন, মাঝেমধ্যেই শ্রমিকদের এমন কর্মসূচিতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে আন্দোলনরত শ্রমিক নেতারা জানিয়েছেন, বর্তমান কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট ও চাকা বন্ধ কর্মসূচি চলবে।

এ বিষয়ে নতুন ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, হঠাৎ বাস বন্ধের কারণে যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬