ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি

রাজশাহীতে মাঘের শেষে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ২৪২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে শেষ মাঘে বৃষ্টি ঝরছে। মাঘের এই বৃষ্টি ফসলের জন্য খুবই উপকারী। কৃষি অধিদপ্তরের মতে, দীর্ঘ খরা ও বৃষ্টিহীন শীতে প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, তখন হালকা বর্ষণ ফসলের জন্য উপকার বয়ে নিয়ে আসে। তাই শুক্রবারের (৪ ফেব্রুয়ারি) বৃষ্টিতে কৃষকের  অনেক উপকার হবে।

মূলত বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর। কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই কম ছিল যে, তা নিরূপণ করতে পারেনি আবহাওয়া অফিস। এরপর সকালে বৃষ্টি শুরু হয়েছে। এখনো থেমে থেমে চলছে সেই বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মাঝারি বর্ষণ হচ্ছে মহানগরীসহ রাজশাহী অঞ্চলে। সঙ্গে বইছে দমকা হাওয়া। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রাজশাহী মহানগরীতে দুপুর সাড়ে ১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ভোরে সূর্যোদয়ের পর প্রথমে কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। এরপরে আকাশ ঢেকে যায় কালো মেঘে। থেমে থেমে বৃষ্টি চলছে আষাঢ় মাসের মতোই। আর সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরের সাধারণ মানুষ। রাস্তার বের হলেও যানবাহন কম থাকায় গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করছে হচ্ছে অনেকে।

বৃষ্টির কারণে এরই মধ্যে মহানগরীর অনেক নিচু রাস্তা জলমগ্ন হয়ে গেছে। এতে পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বৃষ্টি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের পর মহানগরীর প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচলও কমেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতাও। গতকাল তাপমাত্রা বাড়ায় শীত কম অনুভূত হয়। কিন্তু আজ শীতের তীব্রতা বেড়েছে। আজ রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে মাঘের শেষে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আপডেট সময় : ০২:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২