ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

রাজশাহীতে ম’দপানের দুইদিন পরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ম’দপানের দুইদিন পরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদ হাসান অলি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। তিনি নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ নিয়মিত মদ পান করতেন না। দুইদিন আগে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বিষয়টি পরিবার জানবে—এই আশঙ্কায় তিনি হাসপাতালে ভর্তি হননি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বুধবার ভোররাতে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তার বন্ধুরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের কাছে মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা মামলা করতে আগ্রহী নন এবং মরদেহের ময়নাতদন্ত ছাড়াই গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ম’দপানের দুইদিন পরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬