ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

রাজশাহীতে ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার দুই যুবক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে রেখে নির্যাতন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার দুই যুবক!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার দুই যুবক! রাজশাহীর চারঘাটে এক ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন দুই যুবক। যাদের একজনকে নির্যাতন করে হাত ভেঙে দেয়া হয়েছে। আর আরেকজনকে প্রথমে মাটিতে পুতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে রেখে নির্যাতন করা হয়। ফেনসিডিল বিক্রি করতে রাজি না হওয়ায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর ওয়াদুদ শুভ ও তার সহযোগিরা ওই দুই যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে।

নির্যাতনের শিকার যুবকরা হলেন, শলুয়া ইউনিয়নের কানাজগাড়ি গ্রামের আবু বক্করের ছেলে নুর মোহাম্মদ পলক (১৮) ও তার খালাতো ভাই একই গ্রামের সৈকত আলীর ছেলে শাকিল রহমান (২০)। এদের মধ্যে পলককে মাটিতে পুতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে রেখে নির্যাতন করে। আর শাকিলকে চোঁখ-মুখ বেঁধে পিটিয়ে নির্যাতন করে হাত ভেঙে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে নির্যাতনের সময় তাদের কাছে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এদের মধ্যে পলক ৪০ হাজার টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেয়া হয়।

পলককে পানিতে ডুবিয়ে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি পুকুরের হাটু পানিতে হাত-পা বেঁধে পলককে ফেলে রাখা হয়েছে। পানির মধ্যে একটি খুটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়। মাঝে মাঝে চেষ্টা করে মাথা তুলে শ^াস নিচ্ছে। আর পাশে একজন দাঁড়িয়ে দেখছে এবং আরেকজন স্বীকারোক্তি আদায় করার ভিডিও করছে।
নির্যাতনকারি ছাত্রলীগ নেতা আব্দুল ওয়াদুদ শুভ শলুয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে। তার সহযোগিরা হলেন, শলুয়া গ্রামের সইমুদ্দির ছেলে সাব্বির, আনজু আলীর ছেলে মুক্তা ও রমজান আলীর ছেলে লালন। এরা সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

নির্যাতনকারি ছাত্রলীগ নেতা ও তার তিন সহযোগি শাকিল রহমান জানান, শলুয়ার কানাজগাড়ি মোড় থেকে পলককে তুলে নিয়ে যায় শুভ ও তার লোকজন। তাকে বামনদীঘি বিলে নিয়ে গিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে প্রথমে মাটিতে পুতে ও পরে পানিতে ডুবিয়ে নির্যাতন করেন। এ সময় তারা পলকের কাছে টাকা নেয়ার স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে এবং সেটি তারা মুঠোফোনে ভিডিও করে।
শাকিল আরও বলেন, শুভ তার লোকজন নিয়ে গিয়ে চোদ্দপাই এলাকা থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে চোখ-মুখ বেঁধে নির্যাতন করে বাম হাত ভেঙে দেয়। এর পর ওই অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
শাকিল বলেন, দুইদিন আগে শুভ ও মুক্তা আমার বাড়িতে এসে তাদের সরবরাহকৃত ফেনসিডিল বিক্রি করার প্রস্তাব দেয়। এতে ত রাজি না হলে আমাদের এভাবে নির্যাতন করা হয়। এ ঘটনার পর আবার রাত ১টার দিকে বাড়িতে গিয়ে নির্যাতনের বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে আসে। প্রকাশ করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুর ওয়াদুদ শুভ পলক ও শাকিলকে নির্যাতনের কথা অস্বীকার করেন। তিনি বলেন, তাদের আমি চিনি না। আপনারা ফোনে কথা না বলে সামনা সামনি এসে কথা বললে ভাল হয় বলে ফোন কেটে দেয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, মুক্তার, সাব্বির, লালনের বিরুদ্ধে মাদকের ৬/৭টি মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারও করেছিলাম। এখন জামিনে রয়েছে। নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার দুই যুবক!

আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩