ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

রাজশাহীতে ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে ২৫ ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত ২৫ ক্যাডারের প্রায় শতাধিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে ২৫ ক্যাডারের কর্মকর্তারা ১২ জন কর্মকর্তার বরখাস্তের আদেশ বাতিল ও অনতিবিলম্বে আন্তক্যাডারদের সকল বৈষম্য দূর করার দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা।

কর্মসূচিতে ড্যাবের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারেক সাবু বলেন, ‘দেশে বর্তমানে ২৬ ধরনের ক্যাডার কর্মকর্তা সরকারি চাকরিতে নিয়োগ পান। এর মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে। তারা বাকি ২৫টি ক্যাডারের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেয়। এই অবস্থা চলতে পারে না। এর সমালোচনা করার কারণে ১২ জন ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি

আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫