রাজশাহীতে কাপড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে কাপড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
মূল্য তালিকায় কাটাকাটি ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকারের অভিযান
রাজশাহীতে মূল্য তালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা বিসিক শিল্পনগরী এলাকায় ‘হাউজ অব শিপিয়ারর্স’ শোরুমে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. ইব্রাহীম।
অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপ-পরিচালক মো. ইব্রাহীম জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



















