ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

যাদের কাছে নারীদের আত্মসম্মানবোধ নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাদের কাছে নারীদের আত্মসম্মানবোধ নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়-অভিযোগ বিএনপি মহাসচিবের, ভোটারদের সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা চায় মেয়েরা যেন স্কুল-কলেজে না যায় এবং দেশটাকে আফগানিস্তান বানাতে চায়-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকা ঢোলারহাট ইউনিয়নে জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা ঘরে বসে থাকুক। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমীর যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তাহলে তিনি অন্যায় করেছেন। যাদের কাছে নারীদের আত্মসম্মানবোধ নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না।”

বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। “বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দেশ এখন আপনাদের হাতে। তাই সিদ্ধান্ত নিতে কোনো ভুল করা যাবে না। বিএনপিকে সরকার গঠন করতে সহায়তা করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাদের কাছে নারীদের আত্মসম্মানবোধ নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬