ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

মোহনপুরে হিমাগারে ডাকাতির ঘটনায় থানায় মামলা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৪৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে হিমাগারে ডাকাতির ঘটনায় থানায় মামলা

রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ডস্টোরে (হিমাগার) ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলা করেন হিমাগারের ম্যানেজার আকবর আলী। এতে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলায় নগদ সাড়ে ৩ লাখ টাকার বেশি ও মেশিনারিজ যন্ত্রপাতি লুটে ৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। তাঁরা এই ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছেন। এর আগে গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দেশ কোল্ডস্টোরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ভোররাত ৪টা পর্যন্ত ওই হিমাগারে অবস্থান করে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, ডাকাত দল মুখ ঢেকে ও পায়ে জুতা ছাড়া হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষীদের ও পরে হিমাগারে থাকা শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে। ভোর চারটা পর্যন্ত তারা হিমাগারে অবস্থান করে। এ সময় হিমাগারের পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রক্ষিত যন্ত্রাংশ ও ধাতবসামগ্রী লুট করে ডাকাতেরা। অফিস কক্ষ থেকে লুট করা হয় ১ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া শ্রমিকদের কাছে দেড় লক্ষ টাকাও তারা নিয়ে নেয়। ভাঙচুর করা হয় অফিস কক্ষ ও আলমারি। পরে ভোর সাড়ে ৪টার দিকে এক শ্রমিক হিমাগারের ব্যবস্থাপককে ফোন করে বিষয়টি অবগত করে। পরে ভোরে মোহনপুর থানা পুলিশসহ হিমাগার কর্তৃপক্ষ হিমাগার পরিদর্শন করেন। ওই হিমাগারে ১ লক্ষ ৮০ হাজার বস্তা আলু মজুদ আছে।

দেশ কোল্ডস্টোরের ম্যানেজার আকবর আলী বলেন, এ ঘটনায় ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ক্ষয়ক্ষতি হিসেবে ৬৩ লাখ ৩৫ হাজার টাকা দেখানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। কোল্ডস্টোর চালুর বিষয়ে তিনি বলেন, এখানে অনেক কৃষক ও ব্যবসায়ীর আলু রাখা আছে। বৃহস্পতিবার সকাল থেকে হিমাগার চালুর জন্য স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ কিনে সেগুলো দিয়ে শুক্রবার বেলা ১১ টা থেকে হিমাগার চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে হিমাগারে ডাকাতির ঘটনায় থানায় মামলা

আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫