মহাদেবপুরে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২!
- আপডেট সময় : ০২:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

মহাদেবপুরে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে রোববার ২২ নভেম্বর দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে থেকে মামুন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দীন কোল্ড স্টোরেজের অদুরে রাস্তার পাশের নিচু জায়গা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে।
এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।আটককৃতরা হলো নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের ছানা মিয়ার ছেলে সজীব ও কুমুড়িয়া গ্রামের দুলালের ছেলে সুমন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



















