ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

বিএনপির অফিসে উপজেলা কৃষি অফিসের সাইনবোর্ড; জানেনা কৃষি অফিসার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও উপজেলা বিএনপির অফিসে কৃষি অফিসের সাইনবোর্ড

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির অফিসে উপজেলা কৃষি অফিসের সাইনবোর্ড; জানেনা কৃষি অফিসার!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বিএনপির অফিসে উপজেলা কৃষি অফিসের সাইনবোর্ড; জানেনা কৃষি অফিসার। ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে বিএনপির দলীয় কার্যালয়ে কৃষি অফিসের সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে সাইনবোর্ড কে লাগিয়েছে তা জানাতে পারেনি কেউ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি স্থানীয় তৈমুর রহমান। সকালে সাইনবোর্ড দেখে অবাক হন তিনিসহ স্থানীয়রা।

বিএনপি নেতা তৈমুর রহমান বলেন, সম্প্রতি গত ৩ সেপ্টেম্বর রুহিয়ার দলীয় কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ। আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আজ সকালে দেখি সেই কার্যালয়ে ধ্বংসস্তূপের ওপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রুহিয়া শাখার একটি সাইনবোর্ড। আমি অবাক হয়ে যাই। তিনি আরও বলেন, আমরা কৃষি অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। আমরা দলীয়ভাবে বসেছি। প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হবে। যারা এমন কার্যকলাপ করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।
তবে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে রুহিয়া আওয়ামী লীগ।

জেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আজিজ বলেন, আমাকে অনেকেই ফোন করছে, বিষয়টা আমি জানি না। তবে আমি ঘটনাস্থলে যাচ্ছি। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাইনবোর্ড কারা লাগিয়েছে জানি না৷ এটা কৃষি সম্প্রসারণের বিষয়। ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷ ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। যেকোনো পরিস্থিতি ঠেকাতে পুলিশও তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির অফিসে উপজেলা কৃষি অফিসের সাইনবোর্ড; জানেনা কৃষি অফিসার!

আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২