সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে ১১ বছরের শিশু শিমুল নিখোঁজ
নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া থেকে ১১ বছরের শিশু শিমুল নিখোঁজ
নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়ি থেকে সাত দিন ধরে নিখোঁজ ১১ বছর বয়সী শিশু শিমুল আলী। সম্ভাব্য কোথায় তাকে খুঁজে পাননি তার পরিবারের মানুষ। গত ৫ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাক্কার মোড় নামক এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ শিমুল আলী ওই এলাকার আব্দুল হালিম এর নাতি। তার বাবা ইসাহক এবং মা সুমা খাতুন কাজের সুবাদে ঢাকায় থাকেন বলে জানা গেছে।
শিশুটি হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল নীল রঙের গেন্জী এবং পড়নে ছিল জিন্স পেন্ট। এবিষয়ে ১২ জুলাই বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করবে তার পরিবার বলে জানা গেছে। নিখোঁজ শিশু শিমুল আলীর সন্ধান চেয়েছেন তার মামা মোহাম্মদ মিজান হোসেন।
মোবাইল ০১৭৪৮৬৮৭৭৯২




















