ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির প্রতিবাদ ও বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৬০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির প্রতিবাদ ও বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার সীমাকে হুমকির প্রতিবাদে এবং সেই বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মচারীরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিএম ও বাগাতিপাড়া সরকারি কলেজের সামনের প্রধান সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ও সাধারন জনতা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন অধ্যক্ষকে ডেকে মানসিক নির্যাতন, প্রতিষ্ঠানের এ যাবতকালের হিসাব-নিকাশসহ পরিচালনা কমিটিতে তার মনোনীত ব্যক্তিতে রাখার চাপ প্রয়োগে অধ্যক্ষ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিচার দাবি করেন। এতে বক্তব্য দেন শিক্ষক খন্দকার নাজমুল হুদা, শফিকুল ইসলাম, সুফিয়া সুলতানা, আসমা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে আরাফাতা হোসেন, মুন্না রহমান প্রমুখ। পরে শিক্ষার্থীরা ‘মোশারফের বিচার চাই, বিচার চাই’ এবং ‘অধ্যক্ষ হাসপাতালে কেন-জবাব চাই, জবাব চাই’ শ্লোগানে বিক্ষোভ করেন। তবে শুরু থেকেই অভিযুক্ত বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার সীমা একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের বিরুদ্ধে অধ্যক্ষকে হুমকি দেওয়া, দলীয় কার্যালয়ে ডেকে অধ্যক্ষকে কড়া ভাষায় এ যাবত কলেজের সব হিসাব-নিকাশ চাওয়া এবং বিএনপি নেতার মনোনীত ব্যক্তিকে কমিটিতে রাখার নির্দেশ দিয়ে মানসিক চাপ দেওয়ার অভিযোগ করেন। এ ঘটনায় অধ্যক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এতে ফুঁসে উঠে শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

One thought on “বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির প্রতিবাদ ও বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন

  1. এটার সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই পোশোনের কাছে প্রিন্সিপাল মেম কেনো হসপিটালে জবাব চাই জবাব চাই
    বিচার চাই বিচার চাই মোশারফের হোসেনের বিচার চাই

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির প্রতিবাদ ও বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:২০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪