ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না- প্রতিমন্ত্রী পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ২৪২ বার পড়া হয়েছে

প্রতিমন্ত্রী পলকের ঈদ সামগ্রী বিতরণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না- প্রতিমন্ত্রী পলক!

নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না- প্রতিমন্ত্রী পলক! বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থান, চিকিৎসা, খাদ্য সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি গৃহণীনদের ঘর উপহার দিচ্ছেন। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।

মাননীয় প্রধানমন্ত্রী সিংড়া উপজেলায় ১২৯০টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছে, আরো ঘর পাবে ৩৫৫টি গৃহহীন পরিবার। তিনি বলেন, ঈদ শুধু ধনী শ্রেণীর জন্য নয়, ঈদ সকলের জন্য। ঈদের খুশি ভাগাভাগি করার জন্য জননেত্রী শেখ হাসিনা সিংড়া উপজেলার ৪৫ হাজার ৯৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেছেন।
শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হুয়াওয়ে এর পক্ষ থেকে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় প্রতিমন্ত্রী পলক আরো বলেন, বন্যা, করোনা, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোনো বিপদে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পাশে থেকেছি আমরা। গত ১৩ বছর আগে অঙ্গীকার করেছিলাম সুখ-দুঃখ ভাগ করার। আমরা আপনাদের সুখে সুখি, দুঃখে দুঃখি হয়ে সেবা করে যাবো। বিগত দুই বছরে পৌরসভার প্রায় ২৫ হাজার পরিবারসহ উপজেলার ৭৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৫০ লাখের অধিক টাকার ত্রাণ পৌঁছে দিয়েছি। ১২ লক্ষাধিক টাকা উপজেলা প্রশাসনের কাছে দিয়েছিল সেগুলো স্বচ্ছতার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মিঃ জর্জ লিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না- প্রতিমন্ত্রী পলক!

আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২