ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছরেও নিজস্ব ভবন পায়নি পুঠিয়া পৌরসভা, ভাড়া ভবনেই চলছে কার্যক্রম অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের  প্রতিষ্ঠা বার্ষিকি পালিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের 
প্রতিষ্ঠা বার্ষিকি পালিত 
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রতিষ্ঠা বার্ষিকি পালিত। ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৩তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে আজ থেকে ১২ বছর পুর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রচারে আসে মোহনা টেলিভিশন। হাটি হাটি পা পা করে এগারো বছর পুর্ণ করে ১৩তম বর্ষে পদার্পন করলো চ্যানেলটি।
মোহনা টেলিভিশনের ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের মাল্টিমিডিয়া হলরুমে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লূৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান,টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার তানভির হাসান তানু সহ অন্যরা।
এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাব এর ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম,ডিবিসি নিউজ প্রতিনিধি নবীন হাসান, চ্যানেল২৪ প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা,  ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সহ-সম্পাদক ও ডেইলী সান প্রতিনিধি নূরে আলম, আরটিভি’র জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মোহনা টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত জুয়েল আহম্মেদ মজুমদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের  প্রতিষ্ঠা বার্ষিকি পালিত 

আপডেট সময় : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২