ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আতিকুর আহত

চ্যানেল এ নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আতিকুর আহত

বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে তার বন্ধু আতিকুরকে (২২) আহত করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের মালতিনগর খন্দকারপাড়ার উল্কা মাঠ সংলগ্ন আর্ট কলেজের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পারভেজ পেশায় রাজমিস্ত্রি। তিনি মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। আহত আতিকুর মালতিনগর নতুনপাড়ার আবদুল হকের ছেলে। আতিকুর বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ অদূরে আর্ট কলেজের সামনে পারভেজ ও তার বন্ধু আতিকুরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজের মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার বনানী ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আতিকুর আহত

আপডেট সময় : ০১:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫