প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে বিএনপি- মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ১৮২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে বিএনপি- মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে বিএনপি- মির্জা ফখরুল। পদ্মাসেতু থেকে টুস করে বিএনপি নেত্রী খলেদা জিয়াকে ফেলে দেয়া হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহঃবার(১৯ মে) বিকেল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরআগে বুধবার আওয়ামী লীগের এক আলোচনা সভায় সেতু প্রসঙ্গে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলন, খালেদা জিয়া বলেছিলো জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। আবার তার সঙ্গে কিছু দোসরেরাও…তাদেরকে এখন কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত।’
প্রধান মন্ত্রীর বক্তব্য প্রাণ নাশের হুমকির শামিল জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, একজন সাবেক প্রধানমন্ত্রীকে ধরাশায়ী করে সেতু থেকে ফেলে দেয়ার কথা বলা অবশ্যই প্রণ নাশের হুমকির শামিল। আমরা এর আইনগত ব্যবস্থা গ্রহনের দিক খতিয়ে দেখেবো।
তিনি বলন, প্রধানমন্ত্রী সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন বক্তব্য দিয়েছেন। এরকম অরাজনৈতিক বক্তব্য একজন প্রধান মন্ত্রীর কাছে আশা করতে পারিনা। এই বক্তব্যে আমরা অনেক ক্ষুদ্ধ হয়েছি।
পদ্মা সেতু কারো বাবার টাকায় তৈরিকরা না। জনগনের টেক্সের টাকার তৈরিকরা মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পদ্মাসেতু জনগনের থেকে নেয়া টেক্সের টাকায় তৈরী হয়েছে। সেই জায়গাতেও তারা দুর্নীতি করেছে।
আগামী নির্বাচনে যাবার বিষয়ে তিনি বলেন, আমরা এখনও নির্বাচনের কোনো প্রস্তুতি নিচ্ছিনা। নির্বাচন কিভাবে হবে এটা নিয়েই ভাবছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।



















