ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

প্রচন্ড তাপদাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রচন্ড তাপদাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
প্রচন্ড তাপদাহের পর অবশেষে রাজশাহীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেল ৫ টা ৪১ মিটিটে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। এর আগে সকাল থেকে রাজশাহীর আকাশে মেঘ দেখা দেয়। দুপুরে এসে পুনরায় প্রখর রোদ ও প্রচন্ড গরম শুরু হয়। বিকেল পড়ার পর থেকে আকাশে মেঘ জমতে থাকে। বিকেল সাড়ে ৫টা থেকে পশ্চিম আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। প্রথমে হালকা বাতাস শুরু হলেও শেষ পর্যন্ত ৫ টা ৪১ মিনিটে বৃষ্টি শুরু হয়। তবে কোথাও কোথায় শিলা বৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। শিলা বৃষ্টি হলেও এর পরিমান ছিল কম। যার কারণে খুব বেশি ক্ষয় য়ক্ষতি হয়নি। শুরু থেকেই পুরো রাজশাহী জুড়ে মুসলধারে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিসের সূত্র মতে, দেশের বিভিন্নস্থানে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। রাজশাহীতেও গত দুদিন থেকে বৃষ্টি হওয়ার সম্ভবনা ছিল। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আজ বৃষ্টি শুরু হয়েছে।

তবে কালবৈশাখী ঝড়ের সম্ভবনা রয়েছে বেশি। আগামী তিনদিন রাজশাহীর আবহাওয়া এমনটা থাকবে বলেও ধারণা করছেন আবহাওয়াবিদরা। শুরু রাজশাহী নগরীতেই নয়, পুরো রাজশাহীজুড়েই আজ স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাজশাহীর তাপমাত্রারও বড় ধরনের পরিবর্তন এসেছে। বৃষ্টির পর রাজশাহীর তাপমাত্রা নেমে আসে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে তাপমাত্রা আর ৪০ ডিগ্রিতে পৌঁছাবে এমনটাও বলছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রার হিসাব অনুযায়ী এবছরই গত ৩০ বছরের রেকর্ড ভেঙ্গেছে তাপমাত্রা। এবার সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। এরআগে এই তাপমাত্রা ১৯৯৩ সালে রেকর্ড হয়েছি।
এদিকে টানা তাপদাহের কারণে রাজশাহীর গাছের আম কোড়ালি ইতোমধ্যে প্রায় ৩০ ভাগ ঝড়ে পড়েছে। এই বৃষ্টির জন্য আপাতত গাছে যে আম রয়েছে তা রক্ষা পাবে বলে মনে করছেন কৃষকরা। এছাড়াও চৈতালি ফসলও প্রাণ ফিওে পাবে এমনটাও বলছেন কৃষকরা।
অপরদিকে, প্রচন্ড তাপদাহ থেকে রেহাই পেতে পুরো রাজশাহী জুড়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। ঈদের পরদিন থেকে দেশের বিভিস্থানে বৃষ্টি হলেও রাজশাহী বাদ ছিল। দেরিতে হলেও ঈদের তৃতীয় দিনে এসে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে ফল ফসল থেকে শুরু করে প্রাণিকুলে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রচন্ড তাপদাহের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি!

আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩