ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত দুই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

বজ্রপাত-প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত দুই!

নওগাঁ প্রতিনিধিঃ
পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত দুই! নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই যুবক। সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার পূর্ণভবা নদীর পশ্চিম দুয়ারপাল এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল জব্বার উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে নিহত আব্দুল জব্বার ও আহত দুই যুবকসহ আরও কয়েকজন পূর্ণভবা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে আব্দুল জব্বার ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত দুই!

আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩