ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত যুবক, চালক-হেলপার আটক খাল খননে বাড়বে কর্মসংস্থান, পানির সংকট দূর হবে: প্রতিমন্ত্রী পুতুল রামেকে পরীক্ষা-নিরীক্ষা থাকলেও রোগীদের পাঠানো হচ্ছে বাইরে

পুঠিয়ায় রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু!

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৩৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু!

রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে সুচিত্রা সূত্র ধর (৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জুয়ারী গ্রামের মৃত হারান সুত্র ধরের মেয়ে। তার পরিচয় প্রথমে জানতে না পারলেও পরে নিহতর আপন ভাই শ্রী নিরঞ্জন মৃত দেহ দেখার পরে পরিচয় নিশ্চিত করেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ এক নারীকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অন্য দর্শনার্থীরা তার দিকে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এক নারীর মৃত্যুর খবর শুনে সেখানে যেয়ে তার লাশ দেখতে পাই। তার সাথে কোনো আত্মীয়স্বজন ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর লাশ পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক অফিসার) ডাঃ আলী মুস্তাফিজ জানান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ওই নারীর লাশ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিচয় প্রথমে জানতে না পারলেও পরে নিহতের আপন ভাই শ্রী নিরঞ্জন মৃত দেহ দেখার পরে পরিচয় নিশ্চিত করেন। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শনিবার রাতেই তার পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু!

আপডেট সময় : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫