সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপণ কর্মসূচী উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপণ কর্মসূচী উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ কিলোমিটার সড়কের দুধারে কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে ১০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার পীরগঞ্জ-সাগুনি পাকা সড়কের সাগুনিতে চারা রোপণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এ সময় থুমনিয়া বন বিট কর্মকর্তা শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ গনমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোষ্ট ও স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।


















