ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

পার্বত্য এলাকায় এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি- দীপংকর তালুকদার এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ২১৪ বার পড়া হয়েছে

হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য এলাকায় এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি- দীপংকর তালুকদার এমপি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
পার্বত্য এলাকায় এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য এলাকার প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় উন্নয়নমূলক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলাও অসহায় গরিব যাদের জমি ও ঘর নেই তারা জমিসহ ঘর পেয়েছে। সোলার সিষ্টেমের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। তার একমাত্র কারণ হলো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের কথা চিন্তা করে বলেই এই উন্নয়নের ধারাবাহিকতা বহমান রয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে দূর্গম বরকল উপজেলার হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমি ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে এক শ্রেণীর লোক কিছুতেই মানতে পারছে না। আমরা উন্নয়ন করি আর এক শ্রেণীর লোক আছে পার্বত্যা লে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, অপহরণ করে বন্দুকের গুলি দেখিয়ে পাহাড়ে বসবাসরত সহজ সরল মানুষদের ভয় দেখাচ্ছে। যত কিছুই করা হউক না কেন এই সরকারের উন্নয়ন কেউ বাঁধাগ্রস্ত করতে পারবেনা। তাই উন্নয়ন ও শান্তি চাইলে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার জন্য আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নে ৭০ লক্ষ টাকা ব্যায়ে একাডেমি ভবন ও রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যায়ে ছাত্রাবাস নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পার্বত্য এলাকায় এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি- দীপংকর তালুকদার এমপি

আপডেট সময় : ০২:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২