ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রির অপরাধে নলডাঙ্গা থেকে গ্রেফতার-৪!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

নলডাঙ্গা থেকে ৪জন কে গ্রেফতার করেছে র‍্যাব

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রির অপরাধে নলডাঙ্গা থেকে গ্রেফতার-৪!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রির অপরাধে নলডাঙ্গা থেকে গ্রেফতার-৪! নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রির অপরাধে বাচ্চু সরকার, রাসেল সরদার, নুরশাদ সরদার ও মিঠু সরদার নামে ৪ জন পর্নোগ্রাফি বিক্রেত্যাকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাচ্চু সরকার উপজেলার ব্রক্ষ্মপুর হিন্দুপাড়া এলাকার মৃত মৃন্ময় গোবিন্দ সরকারের ছেলে, রাসেল সরদার শরকুতিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে, নুরশাদ সরদার শরকুতিয়া মসজিদপাড়া এলাকার শফিউদ্দিন সরদারের ছেলে ও মিঠু সরদার শরকুতিয়া পুর্বপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের অভিযানিক একদল সদস্য নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করায় বাচ্চু সরকার, রাসেল সরদার, নুরশাদ সরদার ও মিঠু সরদার নামে ৪ জনকে আটক করা হয়। এসময় ৪ টি সিপিইউ, ৬টি হার্ডডিক্স ও ১টি এসএসডি কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান। গ্রেফতারকৃতরা এসব পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি সংরক্ষণ আইনে নলডাঙ্গা থানায় মামলা রুজু করে থানার মাধ্যমে ওই চারজনকে আদালতে সপোর্দ করা হয় বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পর্নোগ্রাফি সংরক্ষণ এবং বিক্রির অপরাধে নলডাঙ্গা থেকে গ্রেফতার-৪!

আপডেট সময় : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩