ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি

পঞ্চগড়ে দ্রুতই পাল্টে যাচ্ছে আবহাওয়া, দিনে গরম রাতে শীত!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দ্রুতই পাল্টে যাচ্ছে আবহাওয়া, দিনে গরম রাতে শীত!

হিমালয়ের পাদদেশে অবস্থিত সিমান্ত ঘেসা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে শহর ও গ্রামে। সেই হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা গ্রামে একটু বেশি, দ্রুতই পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া। বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এবং দিনের বেলায় সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে।

প্রতিদিন সন্ধ্যার পরে কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। রাস্তা ঘাটে দেখা যাচ্ছে রাতের বেলায় শীতের কাপড় পরে বেরাতে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা। প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীতের বার্তা নিয়ে আসার কথা ছিল হেমন্তের। কিন্তু পঞ্চগড়ে এখন দিনে হেমন্ত, রাতে শীত। আবহাওয়াবিদরা বলছেন, এটা প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে হচ্ছে। হেমন্তের শুরু থেকেই দিনের বেলায় শান্ত বাতাস বইছে সর্বত্র। গাছে গাছে ফুটছে শিউলি, বকুলসহ নানা ফুল। মাঠে মাঠে বেড়ে উঠছে সবুজ ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজ রঙ ঢেলে দিয়েছে প্রকৃতি। প্রতিনিয়ত বইছে হিমেলে হাওয়া। সকালে পূর্ব আকাশ ফুঁড়ে উঠছে সূর্য। দিনে সর্বত্র গরম অনুভূত হচ্ছে। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাতে বইছে ঠান্ডা হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শরীরে লাগছে শীত। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে তীব্র। হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছেন কেউ কেউ। বিশেষ করে, শিশু ও বৃদ্ধদের শেষ রাতে ব্যবহার করতে হচ্ছে শীতের কাপড়। যারা শীতের কাপড় গুছিয়ে রেখেছিলেন তারাও এখন ব্যবহারের জন্য গরম কাপড় বের করছেন। রাতে শীতের সঙ্গে কুয়াশা পড়ছে। শহরের শীতের কাপড়ের দোকানগুলোতেও ভিড় বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে দ্রুতই পাল্টে যাচ্ছে আবহাওয়া, দিনে গরম রাতে শীত!

আপডেট সময় : ০৯:০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪