ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

পঞ্চগড়ে চুরি যাওয়া অটো উদ্ধার, পেশাদার অটো চোর আটক

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে চুরি যাওয়া অটো উদ্ধার, পেশাদার অটো চোর আটক

দুই দিনের মধ্যে অভিযান চালিয়ে অটো উদ্ধার; প্রধান আসামিকে জেল হাজতে প্রেরণ

পঞ্চগড় সদর থানা পুলিশ দুই দিনের মধ্যেই চুরি হওয়া একটি অটো উদ্ধারসহ এক পেশাদার অটো চোরকে আটক করেছে। আটক চোর সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বেংগুটারি এলাকার আকবর আলীর ছেলে বেলাল হোসেন (২৪)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে মামলার বাদী সামসুল হক পঞ্চগড় কাঁচাবাজার এলাকায় জনৈক তৈয়ব আলীর দোকানের সামনে অটো রেখে পান কিনতে যান। পরে ফিরে এসে অটোটি সেখানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে প্রায় সাড়ে ১১টার দিকে পুলিশ জানতে পারে সদর উপজেলার জগদল বাজার এলাকায় একটি চোরাই অটো বিক্রির চেষ্টা চলছে। এ সময় অটো মেরামতকারী সাদেকুল ইসলামের সন্দেহ হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। পরিস্থিতি টের পেয়ে বেলাল হোসেন ও তার দুই সহযোগী অটোটি ব্রিজের দক্ষিণ পাশে সায়দার আলীর পাথরের সাইডে রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে অটোটি উদ্ধার করে এবং অভিযান চালিয়ে বেংগুটারি এলাকা থেকে মূল আসামি বেলাল হোসেনকে আটক করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) তাকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তি পেশাদার অটো চোর। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে চুরি যাওয়া অটো উদ্ধার, পেশাদার অটো চোর আটক

আপডেট সময় : ০১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬