ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

পঞ্চগড়ে আ’লীগের পাঁচ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আ’লীগের পাঁচ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান

বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের মতবিনিময় সভায় ধানের শীষে ভোটের আহ্বান নওশাদ জমিরের

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক পরিবহন শ্রমিক ও নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, “এই নির্বাচনকে ছোট করে দেখার কিছু নেই। এটিকে একটি আসনের নির্বাচন মনে করার কোনো কারণ নেই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারলে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লেখা হবে।”

তিনি বলেন, “আজ পঞ্চগড়ে আমরা যা করবো, তার প্রভাব সারা বাংলাদেশে পড়বে। এমনকি বাংলাদেশে যা ঘটবে, তার প্রভাব আশপাশের দেশসহ আন্তর্জাতিক পরিসরেও প্রতিফলিত হবে।”

নওশাদ জমির আরও বলেন, “একটি ভোট দিয়েই আমরা আগামীর বাংলাদেশকে কোন পথে এগিয়ে নেব, সেই সিদ্ধান্ত নিতে পারি। এই ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও ইতিহাসকে একটি নির্দিষ্ট ধারায় প্রবাহিত করা সম্ভব।”

এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ পরিবহন শ্রমিক ও মালিকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আ’লীগের পাঁচ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান

আপডেট সময় : ০৩:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬