নীলফামারীর ডোমারে গৃহবধূ হত্যার সাথে জড়িত শ্বাশুড়ি রাজশাহী থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৪৩৫ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে গৃহবধূ হত্যার সাথে জড়িত শ্বাশুড়ি রাজশাহী থেকে গ্রেপ্তার
নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলার পলাতক আসামী ওই গৃহবধূর শ্বাশুড়ি ৫৫ বছর বয়সী ফারজিনা আক্তারকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী সদর উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল। গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার (১৫ জুলাই) র্যা-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের মে মাসে ফারজিনা আক্তারের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন তার পূত্রবধূ। এ ঘটনায় ফারজিনা ও তার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত গৃহবধূর বড় বোন। এ মামলার ২ নম্বর আসামি ফারজিনা আক্তার।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আসামি ফারজিনা আক্তারকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।



















