ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ

নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

চুরি হওয়া নবজাতক শিশু কন্যা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক!

নাটোর প্রতিনিধি:
নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক! নাটোরে সদর হাসপাতাল থেকে নার্স বেশে চুরি করে নিয়ে যাওয়া নবজাতক কন্যা শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির সাথে জড়িত ছদ্মবেশী সেই নার্সকেও আটক করেছে পুলিশ। পুলিশের এক বিশেষ শাখা সুত্রে প্রাথমিক তথ্যে জানা যায়, শুক্রবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে নবজাতক শিশু কন্যাকে উদ্ধার সহ চুরির সাথে জড়িত নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু সহ গ্রেফতার ওই নারীকে নিয়ে অভিযাত্রিক পুলিশের দলটি নাটোর উদ্দেশ্যে রওনা হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয় বিস্তারিত জানাবেন বলে পুলিশের বিশেষ শাখা সুত্রে জানা গেছে।

এদিকে শিশু কন্যার পিতা মাহফুজুর রহমান পলাশের এবং মা হাসনা হেনা তাদের একমাত্র সন্তানকে উদ্ধারের খবরে আনন্দ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, জেলা পুলিশের আন্তরিকতায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধারে চেষ্টা করেছেন। সেজন্য জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

উল্লখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশের নবজাতক শিশু কন্যা চুরি হয়। নার্সের পরিচয় দিয়ে মুখোশধারী (মাস্ক পরিহিত) এক নারী দাদি খাউরুন নাহারের কোলে থাকা শিশুটিকে ডাক্তার দেখানোর নাম করে চুরি করে নিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টা ২০ মিনিটের সময় সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে মাহফুজুর রহমান পলাশের স্ত্রী হাসনা হেনা শিশুটির জন্ম দেন। জন্ম নেয়া শিশুটি দুর্বল হওয়ায় তাকে গাইনি ওয়ার্ড থেকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক!

আপডেট সময় : ০৪:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩