ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

নাটোরে-১ আসনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে গণসংযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

নাটোর অফিসঃ
  • আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে-১ আসনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে গণসংযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া ও গণসংযোগসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।

রবিবার (৪ জানুয়ারি) নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলামের সমর্থকেরা গত ২ জানুয়ারি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় মাথায় কলস নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এ সংক্রান্ত ছবি ও ভিডিওসহ প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠের অনলাইন সংস্করণ এবং যমুনা টেলিভিশনে প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। ফলে এ কার্যক্রম আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ প্রেরণ করা হবে না—সে বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি শোকজের বিষয়টি এখনো জানেন না। বর্তমানে ক্যাম্পিংয়ে রয়েছেন এবং বাসায় ফিরে বিস্তারিত জানবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে-১ আসনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে গণসংযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬